ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

মেজর (অব.) মোহাম্মদ আলী চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

দ্বিতীয় বারের মতো কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানাযায় , প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চট্টগ্রাম বিভাগের ৯৯টি উপজেলা চেয়ারম্যানের মধ্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ২০২২ মনোনীত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় বাছাই কমিটি সভাপতি বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন,সদস্য সচিব চট্রগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলামসহ আরো ৪জন সদস্যের রাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। দাউদকান্দি উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়তন করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার পদ্ধতি চালু করাসহ প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অসামান্য আবদান রাখা, প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ, পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের মাঠ ভরাট, বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও খেলাধুলার সমগ্রি বিতরণসহ নানান অবদানের জন্য দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ২০১৬ সালে প্রথমবারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন।

পরে ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ওই বছরই প্রথম বারের মতো চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন। এরই ধারাবাহিকতায় এ বছরও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করার স্বীকৃতিস্বরূপ তৃতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও দ্বিতীয় বারের মতো চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

মেজর (অব.) মোহাম্মদ আলী চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময় ০৪:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২