ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইতালির

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ইতালির অনূর্ধ্ব-২০ দল। রুদ্ধশ্বাস এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ইতালি। ইতালির যুবাদের কাছে হারে বিশ্বকাপ মিশন শুরু করল নেইমার-ভিনিসিয়াস জুনিয়রের শিষ্যরা।

রোববার, ২১ মে রাতে তাদের হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি। আর ব্রাজিলের হয়ে জোড়া গোল করে ব্যবধান কমান মার্কোস লিওনার্দো।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইতালি। যার ফলে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে সেলেসাও যুবারা। ১১ মিনিটে ডান পায়ের কিক থেকে ইতালির ডিফেন্সিভ মিডফিল্ডার মাত্তেও দলকে লিড এনে দেন। এরপর পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় থেকে ব্রাজিল।

ম্যাচে সমতায় ফিরতে মরিয়া ব্রাজিলের যুবারা উল্টো আবারও গোল হজম করে বসে। ২৭ মিনিটে কর্ণার কিকের শটে বল জালে জড়ান সিজার কাসেদাই। এরপর গোল ব্যবধান কমাতে মরিয়া ব্রাজিলের ভুলে নিজেদের তৃতীয় গোল পায় ইতালি। নিজেদের ডি-বক্সে ব্রাজিলিয়ান আর্থার ফাউল করলে পেনাল্টিতে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন কাসেদাই।

এতে ৩-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইতালি। ম্যাচে ফিরতে মরিয়া লাতিন জায়ান্টরা বিরতির পরও ইতালির রক্ষণে কোনো চিড় ধরাতে পারেনি। ফলে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত। ফরোয়ার্ড মারকুইনহোসের সহায়তায় গোলটি করেন ব্রাজিল স্ট্রাইকার মার্কোস লিওনার্দো।

আর ৮৭ মিনিটে মার্কোস আবারও গোলের দেখা পান। এবার তাকে গোল করতে সহায়তা করেন ডান প্রান্তের আক্রমণ ভাগের খেলোয়াড় স্যাভিও। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলে। তবে বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইতালির

আপডেট সময় ০১:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩