ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন!

নতুন আরও একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামের ওই বিশ্ববিদ্যালয়টি হবে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে। এটি পরিচালিত হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা অনুযায়ী সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এ নিয়ে চলতি বছরে চারটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হলো। নতুন বিশ্ববিদ্যালয়টি নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১৩টিতে।

এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এরপর ১১ ও ১৭ এপ্রিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ও তিস্তা ইউনিভার্সিটি নামে দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন!

আপডেট সময় ১২:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩