সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মীর হোসেন (৪০) ও জসীমউদ্দীন জর্জি (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিটি কর্পোরেশনের লোগোসহ দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।

তিনি সাংবাদিকদের বলেন, গত ১৫ অক্টোবর রাতে লালমাটিয়ায় সানরাইজ প্লাজার পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার ও তার চাচাতো ভাইয়ের কাছ থেকে ৪৫ হাজার টাকা ছিনতাই হয়। স্বাধীন সরকার এ ঘটনায়  মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের সনাক্ত করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হই এবং লালমাটিয়া, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় চালিয়ে জসীমউদ্দিন ও মীর হোসেনকে গ্রেপ্তার করি।

একটি মোটরসাইকেলে সিটি কর্পোরেশনের লোগো থাকা প্রসঙ্গে তিনি বলেন,  বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো লাগিয়ে তারা অপকর্ম করে। এদের সাথে সিটি কর্পোরেশনের কারো সম্পর্ক আছে কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো মুজিব পাটোয়ারী, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তোফাজ্জল হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২