ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু কাল

তিন দিনব্যাপী ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘তুমি নব নব রূপে এসো প্রাণে।’ 

বৃহস্পতিবার বিকেল ৪টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রথিতযশা চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। গতকাল ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছেন পরিষদের ৭২টি শাখার পাঁচ শতাধিক শিল্পী, সাংস্কৃতিককর্মী ও সংগঠক।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার শিল্পীরা মঞ্চস্থ করবেন গীতিআলেখ্য ‘আন অমৃতবাণী’। এই গীতিআলেখ্য গ্রন্থনা করেছেন মহুয়া মঞ্জরী সুনন্দা ও দীপ্র নিশান্ত; নৃত্য পরিচালনা করবেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা তাথৈ। পরে সন্ধ্যায় সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও শেষে জাতীয় সংগীত পরিবেশনায় শেষ হবে প্রথমদিনের অধিবেশন।

ম্মেলনের শেষ দিনে রবীন্দ্রপদক প্রদান করা হবে মুক্তিযোদ্ধা ও অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম ও শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ অধ্যাপক আ.ব.ম. নুরুল আনোয়ারকে। শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অনুপম সেন। এদিন সমাপনী বক্তব্য রাখবেন পরিষদের সভাপতি সন্‌জীদা খাতুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু কাল

আপডেট সময় ০১:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩