ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

সুদান থেকে বাংলাদেশিদের ফেরা‌তে সহযোগিতার আশ্বাস সৌ‌দির

সুদান থেকে বাংলাদেশিদের প্রত্যাবর্তন নি‌য়ে সৌদি আর‌বের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালির সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার (২ মে) সৌ‌দির স্থানীয় সময় রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, বৈঠকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অফিস প্রধান সুদান থেকে বাংলাদেশিদের প্রত্যাবর্তনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে জেদ্দায় প্রত্যাবাসনকারীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে থাকার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সৌ‌দির বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে রাষ্ট্রদূত সৌদি কর্তৃপক্ষকে প্রাথমিক নিশ্চয়তা দেন।

বৈঠকে মদিনা থেকে বিমানের ফ্লাইট জেদ্দায় অবতরণের জন্য দ্রুতগতিতে ল্যান্ডিং পারমিট ইস্যু করবে বলে সৌদি কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয় এবং প্রত্যাবাসন সংক্রান্ত অন্যান্য ইমার্জেন্সি যেকোনো বিষয়ে সৌদির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার বিষ‌য়ে নিশ্চয়তা দেওয়া হয়।

এসময় মাজেনের সঙ্গে ছিলেন মক্কা অঞ্চলের চিফ অব প্রোটোকল এবং কনসাল কনস্যুলার। বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হোক এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী প‌রে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন পরিদর্শন করেন এবং সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সাময়িকভাবে থাকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং জেদ্দা মিশনকে দিক নির্দেশনা দেন।

এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ বিমানের জেদাস্থ রিজিওনাল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সময়মত দেশে ফেরত পাঠানোর জন্য বিমানে পর্যাপ্ত আসন বরাদ্দের বিষয়ে আলোচনা করেন ও বিমানের শিডিউল নির্ধারণ করে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

সুদান থেকে বাংলাদেশিদের ফেরা‌তে সহযোগিতার আশ্বাস সৌ‌দির

আপডেট সময় ১২:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩