ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামে আরও ১৮ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৯ দশমিক ৮৯ শতাংশ।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর ৯ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ১৮২ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১৮ জন পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে শহরের ১১ জন ও উপজেলার ৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ৪ জন এবং হাটহাজারী, সীতাকুণ্ড ও কর্ণফুলীতে একজন করে রয়েছে। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৯ হাজার ৩৯৯ জন। এর মধ্যে শহরের ৯৪ হাজার ৩৫৩ ও গ্রামের ৩৫ হাজার ৪৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক আজকের রিপোর্টে দেখা যায়, সরকারি পরীক্ষাগারগুলোর মধ্যে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ১৮ নমুনায় শহরের ২ জন পজিটিভ পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে পরীক্ষিত ৪ নমুনার মধ্যে শহর ও গ্রামের একটি করে আক্রান্ত শনাক্ত হয়।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৪৯ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ৩ ও গ্রামের একজনের শরীরে জীবাণুর উপস্থিতি মিলেছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮ জনের নমুনার মধ্যে শহরের ২ জনের সংক্রমণ চিহ্নিত হয়।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৬টি নমুনায় শহরের একটিতে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৩ নমুনায় একটিতে ভাইরাস পাওয়া যায়। এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ৭টি নমুনায় শহরের একটির রিপোর্ট পজিটিভ আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চট্টগ্রামে আরও ১৮ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ০১:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২