ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

আমন সংগ্রহ কার্যক্রমে ব্যর্থ চালকল মালিকদের বিষয়ে ব্যবস্থা

অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২০২৩ মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ চালকল মালিকদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ ইস্যুতে খাদ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ১৮ এপ্রিলের ৫২ নম্বর স্মারকে জারি করা পত্রে ৪০% এর কম পরিমাণ চাল সরবরাহকারী মিলমালিকদের বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত ছিল ‌‘যেসব মিলমালিক চুক্তিকৃত পরিমাণের ৪০% এর কম পরিমাণ চাল সরবরাহ করেছেন তাদের জামানত রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৩ এর চাল ক্রয়ের চুক্তিতে অন্তর্ভুক্ত করা।’

এক্ষেত্রে যেসব মিলমালিক চুক্তি করা পরিমাণের ৪০% এর কম পরিমাণ চাল সরবরাহ করেছেন তাদের জামানতের বিষয়ে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও এতে বলা হয়।

চিঠিতে আরো বলা হয়, এ অবস্থায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে চিঠি পাঠিয়েছে খাদ্য অধিদপ্তর। এতে বলা হয়, অবগতি/প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

আমন সংগ্রহ কার্যক্রমে ব্যর্থ চালকল মালিকদের বিষয়ে ব্যবস্থা

আপডেট সময় ১২:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩