সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের উপর থেকে পড়ে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাকে উদ্ধার করে রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা পথচারী সুমন বলেন, আমি হানিফ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ উপর থেকে অজ্ঞাতনামা এক যুবক নিচে পড়ে যান। পরে থেকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বলেন, যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার থেকে  নিচে পড়ে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তার মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তবে নিহত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২