ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

মিতালি এক্সপ্রেস চলাচল বন্ধ আজ থেকে

ঈদুল ফিতরে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস চলাচল বন্ধ রাখতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে ১০ দিন এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ২৮ এপ্রিল থেকে এই আন্তঃদেশীয় ট্রেনটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

রেলওয়ের তথ্যমতে, মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদে দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ঈদের আগে ২০ এপ্রিল দিনগত রাত ১২টা থেকে ২২ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ব্যতীত অন্যান্য পণ্যবাহী সব ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে।

ঈদ যাত্রায় রেলওয়ের নিরাপত্তা প্রসঙ্গে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় টিকিট ছাড়া যাত্রীরা যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

মিতালি এক্সপ্রেস চলাচল বন্ধ আজ থেকে

আপডেট সময় ১১:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩