ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

কুমিল্লায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আহত ৪০

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেন। এতে ‘সোনার বাংলা’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এ পর্যন্ত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় থেমে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এছাড়া মালবাহী ট্রেনটিও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার ঘটনায় ঢাকা ও চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে রেল সেবার সঙ্গে সংযুক্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন জানান, চট্টগ্রাম ঢাকা সোনারবাংলা ৭৮৭ ট্রেন হাসানপুর স্টেশন দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে প্রায় ৮০ কিলোমিটার বেগে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারাত্মক দুর্ঘটনায় পড়ে ট্রেন দুটি। ইঞ্জিন এবং পরের কয়েকটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন চলে গেছে জমিতে। ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

কুমিল্লায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আহত ৪০

আপডেট সময় ০৯:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩