ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের হেরোইন, ৩০ হাজার পিস ইয়াবা ও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার (১৫ এপ্রিল) গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর, কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রোববার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর, কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ৬০০ গ্রাম হেরোইন, ৩০ হাজার পিস ইয়াবা ও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্তের বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার

আপডেট সময় ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩