ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বাঘায় টিউবওয়েলে পানি না উঠায় চরম দুর্ভোগ

রাজশাহীর বাঘায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। কয়েক দিন থেকে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। রমজান মাসে বিশুদ্ধ পানি নিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকার বিশুদ্ধ পানির জন্য রোজাদাররা চরম দুর্ভোগে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে। এ কারণে নলকূপে পানি না উঠায় মানুষের মধ্যে সমস্যা বিরাজ করছে। উপজেলার গভীর নলকূপের সংখ্যা ৪৫টি ও অগভীর নলকূপ ১৪ হাজার ৪২৮টি।

বাজুবাঘা গ্রামের গৃহবধূ জায়দা বেগম বলেন, গত দুই সপ্তাহ থেকে বাড়িতে বসানো টিউবওয়েলে পানি উঠছে না। পাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করছি। টিউবওয়েলে যে পরিমান পানি উঠার কথা সে পরিমান পানি উঠছেনা। রমজানে খুব কষ্ট হচ্ছে।

উত্তর মিলিক বাঘা গ্রামের নাসির উদ্দীন বলেন, বাড়ির টিউবওয়েলে ১৭০ ফুট পাইপ বসিয়েছি। এরপরেও পানি উঠছেনা। বিদুৎ চালিত মর্টার বসানো আছে, সেখানেও পানি উঠছেনা।

বাঘা বাজারের বাদশা কপি হাউজের মালিক মোহাম্মদ বাদসা বলেন, আমার দোকানে বিদুৎ চালিত বসানো মর্টারে পানি উঠছে না। ফলে দোকান চালাতে গিয়ে খুব হিমসিম খেতে হচ্ছে। এছাড়া আমার বাড়িতে বসানো টিউবওয়েলেও পানি উঠছেনা। ফলে পানি নিয়ে খুব বেকায়দায় রয়েছি।

এদিকে প্রয়োজন মেটাতে বাউসা টলটলি পাড়ার আবু রায়হান ধানক্ষেতে সেচ দেওয়া গভীর নলকূপ থেকে পানি নিয়ে ব্যবহার করছেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কে এম নাসির উদ্দীন বলেন, কোথাও কোথাও ৩০ থেকে ৩৫ ফিট পানির স্তর নীচে নেমে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে পানির সমস্যা দেখা দিয়েছে। সরকারিভাবে বসানো সাবমার্সিবল নলকূপে তেমন কোনো সমস্যা হচ্ছে না। বৃষ্টি না হওয়ায় কারনে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলে এর সমস্যা থাকবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

বাঘায় টিউবওয়েলে পানি না উঠায় চরম দুর্ভোগ

আপডেট সময় ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩