ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

নিয়ন্ত্রণে আসেনি আগুন, হঠাৎ হঠাৎ বাড়ছে ধোঁয়া

আগুন লাগার প্রায় ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও (সকাল ৯টা ৪১ মিনিট) এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার কর্মীদের।

এছাড়া মার্কেটে এসি থাকায় বেশ সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে তাদের। এরই মধ্যে কয়েকটা এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধোঁয়াও বাড়তে দেখা গেছে।

dhakapost

ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলা জানা গেছে,  ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এক পাশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবার অন্য পাশে দাউ দাউ করে জ্বলে উঠছে।

কারণ হিসেবে ফায়ার ফাইটাররা বলছেন, আমরা ব্যবসায়ী এবং দোকানদারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ভেতরে বিশেষ করে দ্বিতীয় তলায় অনেকগুলো এসি রয়েছে। সেই এসি গুলো কিছুক্ষণ পরপর বিস্ফোরিত হচ্ছে। যে কারণে আগুন বাড়ছে সঙ্গে ধোঁয়াও।

এদিকে আগুনের খবরে মার্কেটের সামনে ব্যবসায়ীরা ভিড় করছে। অনেকে কান্নায় ভেঙে পড়েছে। সব হারানোর বেদনায় আর্তনাদ করছে। ঈদের আগে আগে এমন ঘটনায় বাকরুদ্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন, সারা রাত বিক্রি করে সব টাকা ক্যাশে রাখা ছিল। মালপত্রও পুড়েছে সঙ্গে লাখ লাখ টাকা।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ারের ৩০টি ইউনিট। তাদের সহায়তা করছে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আগুন। বঙ্গবাজারের আগুনে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

নিয়ন্ত্রণে আসেনি আগুন, হঠাৎ হঠাৎ বাড়ছে ধোঁয়া

আপডেট সময় ১১:২৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩