ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

নিউমার্কেটে র‍্যাবের ১৭ টিম, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় মোট ১২ প্লাটুন বিজিবি এবং র‍্যাবের ১৭টি টিম কাজ করছে। সর্বশেষ ৭ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে এই আগুন লাগে। আগুনে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী। এর পাশাপাশি কাজ করছে পুলিশ, র‍্যাব ও বিজিবি।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরবর্তীতে তা বৃদ্ধি করে ১২ প্লাটুন করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান  জানান, নিউ মার্কেটের ভয়াবহ আগুনে র‍্যাবের ঢাকা ব্যাটালিয়ন থেকে ১২ টি টহল দল এবং সাদা পোশাকে ৫ টি দল যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। এছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা নিউ সুপার মার্কেট (দ:) ভবনে আগুন জ্বলছে। প্রচণ্ড ধোয়া তৈরি করেছে। এর মধ্যেও মালামাল বের করার জন্য মার্কেটের ব্যবসায়ীরা ভেতরে ঢুকছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

নিউমার্কেটে র‍্যাবের ১৭ টিম, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ১১:১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩