ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: জরিমানা আদায়

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বুধবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর চা-বাগান ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬ টি ইঞ্জিনচালিত নৌকা আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিজিবি সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জহিরুল ইসলাম, গোয়াইনঘাট থানার এএসআই সাদ্দাম হোসেনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, ২০১৫ সালে উচ্চ আদালতের নির্দেশে জাফলংকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তারপর এই এলাকা থেকে পাথর ও বালুসহ সব ধরনের খনিজ উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: জরিমানা আদায়

আপডেট সময় ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩