ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

ঘুষের অভিযোগ, অভিযানে দুদক দেখল রুমে তালা ও ফোন বন্ধ

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একজন রেকর্ড কিপারের বিরুদ্ধে বাড়ি নির্মাণের অনুমোদন পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (১১ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করতে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও পাওয়া যায়নি রেকর্ড কিপারকে। দুদকের এনফোর্সমেন্ট টিম অন্যান্য কর্মকর্তাদের পেলেও রেকর্ড কিপার কামরুল ইসলামের রুম তালাবদ্ধ অবস্থায় পায়। শুধু তাই নয় রেকর্ড কিপারকে ফোন দিলেও নম্বর বন্ধ পাওয়া যায়।

বুধবার সংস্থাটির (জনসংযোগ) কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সেকশন অফিসার ও রেকর্ড কিপারের বিরুদ্ধে বাড়ি নির্মাণের অনুমোদন পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমের সদস্যরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপপরিচালক(ভূমি) করে। অভিযোগকারীর আবেদনপত্র সংবলিত নথি সংগ্রহ করে উক্ত নথির সকল কাগজপত্র যাচাই বাছাই করে দেখেন। এমনকি অভিযোগ সংশ্লিষ্ট সেকশন অফিসারকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়- প্লটের পূর্ববর্তী মালিকের বরাদ্দের নথি ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রেকর্ডরুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূল অভিযুক্ত রেকর্ড কিপার কামরুল ইসলামকে এ সময় খুঁজলেও তাকে পায়নি দুদক টিম। খোঁজ করা হলে তার কক্ষ তালাবদ্ধ অবস্থায় ও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।

একই দিন ঠাকুরগাঁও বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নতুন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ির মালিকানা বদল ও অন্যান্য সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদকের ঠাকুরগাঁও অফিস থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে  দুদক টিমের সদস্যরা ছদ্মবেশে বিআরটিএ অফিসে সেবাপ্রার্থী সেজে সেবা প্রাপ্তিতে হয়রানি ও দুর্নীতি রয়েছে কি-না তা যাচাই করে। এ সময় দুদক টিমকে বহিরাগত কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে দ্রুত লাইসেন্স প্রদানের আশ্বাস দিলেও এর সাথে অত্র অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত কিনা সে সম্পর্কে মুখ খুলতে রাজি হয়নি। সেবাগ্রহীতার কাছ থেকে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক টিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

ঘুষের অভিযোগ, অভিযানে দুদক দেখল রুমে তালা ও ফোন বন্ধ

আপডেট সময় ১২:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩