ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি ইলিয়াস কাঞ্চনের

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীর বিআরটিএর প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক/মহাসড়ক যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত এক সভায় তিনি এ দাবি করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইলিয়াস কাঞ্চন বলেন, ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে সড়কে যোগাযোগ ব্যবস্থা সেভাবে পরিচালনা হবে। দুইটি বিষয়কে গুরুত্ব দিলে দুর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি। ফিটনেসবিহীন গাড়ির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি। এখনো সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এসব গাড়ি বন্ধ করতে হবে।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটলেই আমরা সংবাদে দেখি যে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আনফিট ছিল। ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালাতে পারবে না, এটাও নিশ্চিত করতে হবে। এই দুটি বিষয় নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছি।

নিসচা চেয়ারম্যান বলেন, একটা জীবন আমরা দিতে পারব না। কিন্তু আমরা চেষ্টা করলে একটা জীবন রক্ষা করতে পারব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি ইলিয়াস কাঞ্চনের

আপডেট সময় ০১:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩