ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

জাল সনদে চাকরি, মামলার মুখোমুখি ৩ কৃষি কর্মকর্তা

জাল প্রশিক্ষণ সনদপত্র দেখিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার চাকরি নিয়ে দুর্নীতির মামলার আসামি হয়েছেন তিন কর্মকর্তা। মামলায় তাদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে চাকরি ও বেতন-ভাতা বাবদ সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার আসামিরা হলেন- পঞ্চগড় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব, কুড়িগ্রাম উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপাশা খাতুন ও উজিরপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘উপসহকারী কৃষি কর্মকতার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আসামিরা উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পেতে আবেদনের সঙ্গে আনসার ভিডিপি কোটায় প্রার্থী হিসেবে  আবেদনপত্রের সঙ্গে আনসার ভিডিপির জাল প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র সংযুক্ত করেন। ওই সনদপত্রের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আনসার ভিডিপি কোটায় উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পান এবং ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত চাকরি করেন। বেতন-ভাতা হিসাবে প্রত্যেকে ৩ লাখ ৫৫ হাজার ৩৬৬ টাকা করে মোট ১০ লাখ ৬৬ হাজার ৯৮ টাকা গ্রহণ করেছেন। মামলায় যা আত্মসাৎ হিসাবে দেখানো হয়েছে।

অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় আনসার ভিডিপি সনদপত্র জালজালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

জাল সনদে চাকরি, মামলার মুখোমুখি ৩ কৃষি কর্মকর্তা

আপডেট সময় ১২:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩