ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস

দ্রুত পুনর্বাসন চান বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অতি দ্রুত পুনর্বাসন চায় বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টায় পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের সামনে ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায় সম্বল হারানো, পথে বসা ব্যবসায়ীদের সহযোগিতার জন‍্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন’- ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী মানুষ। এদেশের মানুষকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আগুনে পুড়ে অসহায় হওয়া ব্যবসায়ীদের অতি দ্রুত মার্কেট তৈরি করে আমাদের পুনর্বাসন করা হোক। আমাদের দাবি একটাই।

ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, আমার তিনটি দকানে এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। আমি এখন রাস্তার ফকির। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন দ্রুত আমাদেরকে পুনর্বাসন করুন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যানেক্সকো ভবন থেকে এখনও মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছে। আগুনে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

দ্রুত পুনর্বাসন চান বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

আপডেট সময় ১২:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩