ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

হারানো চাকরি ফিরে পেলেন ইসি কর্মকর্তা জাকারিয়া

হারানো চাকরি ফিলে পেলেন নির্বাচন কমিশনের কর্মকর্তা মো. জাকারিয়া। আদালতের নির্দেশে তাকে চাকরি ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসি মো. জাকারিয়াকে চাকরি ফিরিয়ে দেওয়া সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা চিঠিতে এ তথ্য জানায় ইসি।

প্রজ্ঞাপনে ইসি জানায়, ‘বিজ্ঞ প্রশাসনিক ট্রাইব্যুনালের এ.টি.কেস নং-২১/২০১০ (পুরাতন), ৫০/২০১২ (নতুন) এর রায় মোতাবেক চাকরি হতে অপসারণকৃত উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়াকে বিএসআর পার্ট-১ এর বিধি ৩০৩, ১৫৮(২) ও বিজ্ঞ আদালতের আদেশ অনুসারে সকল বকেয়া বেতন ও ভাতাদিসহ চাকরিতে পুনর্বহাল করা হলো। এছাড়া, ২০০৮ সালের ২৩ অক্টোবর হতে যোগদানের তারিখের পূর্ব পর্যন্ত বিনা বেতনে অসাধারণ ছুটি হিসেবে মঞ্জুর করা হলো।’

প্রজ্ঞাপনে ইসি আরও জানায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া এর সার্ভিস রেকর্ডে বিষয়টি অন্তর্ভুক্ত করার অনুমতি প্রদান করা হলো। আগামী ১৬ এপ্রিলের মধ্যে তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

হারানো চাকরি ফিরে পেলেন ইসি কর্মকর্তা জাকারিয়া

আপডেট সময় ১২:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩