ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

বঙ্গবাজারে আগুন : সব হারিয়ে নিঃস্ব মামুন

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তাদেরই একজন মো. মামুন। পুড়ে যাওয়া মার্কেটে ৫টি দোকান ছিল তার। আগুনে সবকটি দোকান পুড়ে প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি মামুনের।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বঙ্গবাজারের পাশে ফুটপাতে বসে কান্নাজড়িত কণ্ঠে মামুন বলেন, মার্কেটে আমার ৫টি দোকান আছে। এসব দোকানে শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট ও গেঞ্জি ছিল। ঈদকে সামনে রেখে আত্মীয়-স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ১০ কোটি টাকার মতো মালামাল কিনেছিলাম। গত কয়েক দিনে কোটি টাকার মালামাল বিক্রিও হয়েছে। আর আগুন লাগার পর কয়েক লাখ টাকার মালামাল বের করতে পেরেছি। বাকি মালামাল আগুনে পুড়ে গেছে। সব হারিয়ে পথে বসা ছাড়া আর কোনো পথ খোলা নেই আমার।

তিনি অভিযোগ করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লোকজনের কিছুটা হলেও গাফিলতি আছে। তারা ঠিক মতো কাজ করছেন না। তারা যদি সঠিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতেন আমাদের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হত।

ব্যবসায়ী মামুন বলেন, যাদের কাছ থেকে ধার-দেনা করে মালামাল কিনেছি তাদের বলেছি, ঈদের আগে সব টাকা পরিশোধ করে দেব। এখন তো সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেল। কীভাবে ঋণ পরিশোধ করব? কীভাবে সংসার চালাব?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বঙ্গবাজারে আগুন : সব হারিয়ে নিঃস্ব মামুন

আপডেট সময় ০১:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩