ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

‘আরও কিছু বাঁচাতে পারতাম, মানুষের ভিড়ের কারণে পারছি না’

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট। এছাড়া ঘটনাস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল ছড়িয়ে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

তবে উৎসুক ও সেলফি তোলা মানুষজনদের ভিড়ের কারণে একদিকে যেমন সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসায়ীরাও মালামাল সরিয়ে নিয়ে আসতে পারছেন না।

সরেজমিনে দেখায়, ঘটনাস্থলের সামনে শত শত উৎসুক জনতা ভিড় জমিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সেলফি তুলছেন। তাদের এই ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের লোকজনের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা যখন এনেক্সকো মার্কেট থেকে মালামালের বস্তা নিয়ে ভিড় ঠেলে ঠিকভাবে এগোতে পারছে না। অনেক কষ্ট করে এই বস্তা নিয়ে ব্যবসায়ীরা সামনে এগোতে হচ্ছে।

এনেক্সকো মার্কেটের ব্যবসায়ী মো. কালাম বলেন, ভাই সব তো পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিছু বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু মানুষের ভিড়ের কারণে পারছি না। এতো বড় বড় কাপড়ের বস্তা নিয়ে নামছি, কেউ তো সহায়তা করেই না উলটো ভিড় কারণের সামনে এগোতে পারছি না। এতো মানুষের ভিড় না থাকলে আরও দ্রুত মালামাল নিয়ে আসতে পারতাম।

সিদ্দিক হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, এত শত শত লোক কোনও কারণ ছাড়া এখানে দাঁড়িয়েছে। ছবি তুলছে ও ভিডিও করছে। আর আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল নিয়ে আসছি, তা দেখেও রাস্তা ছাড়ে না। তাদের সরানোরও কেউ নাই।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একে একে পৌঁছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

‘আরও কিছু বাঁচাতে পারতাম, মানুষের ভিড়ের কারণে পারছি না’

আপডেট সময় ১২:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩