ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

অস্ট্রেলিয়ান পর্যটককে হয়রানিকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপি

সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার এলাকায় এক অস্ট্রেলিয়ান ট্রাভেল ব্লগারকে হেনস্তার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ।

অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ব্লগার লিউক ডেম্যান্ট ৪ দিন আগে ফেসবুকে একটি ট্রাভেল ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সাথে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডেম্যান্টের ফেসবুকে প্রায় ৩.২ মিলিয়ন ফলোয়ার। এই ভিডিওটি ফেসবুকে আপলোড করলে সেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে তার এ ভিডিওটি ৯.২ মিলিয়ন ভিউ হয়।

ভিডিওটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে আসলে তেজগাঁও থানা পুলিশের একটি চৌকষ টীম হাতিরঝিল থানার একটি টীমের সহায়তায় গত ০২ এপ্রিল, ২০২৩ দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে কারওয়ান বাজার ক্রসিং এর কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মো: কালু (৬০)। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

সম্প্রতি একজন অস্ট্রেলিয়ান ব্লগারকে কারওয়ান বাজার এলাকায় হেনস্তার কাজে সে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। সে এই ধরণের কাজে ইতোপূর্বেও জড়িত ছিল বলে জানা যায়। তাকে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় বর্ণিত অপরাধে জড়িত থাকায় গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

অস্ট্রেলিয়ান পর্যটককে হয়রানিকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপি

আপডেট সময় ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩