ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, সাংবাদিক গ্রেফতার করে জনতার প্রতিরোধ থেকে বাঁচতে পারবেন না। এবার জনগণ ফুঁসে উঠেছে। আপনাদের বিদায় দেখার অপেক্ষায় আছে দেশবাসী। দেশের জনগণ এসব এখন আর ভয় পায় না।

শনিবার বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর রশিদ ইয়াছিন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, যারা প্রাচীনতম দল হিসেবে নিজেকে দাবি করেন, নিজে অহংকার করেন, লজ্জা হয় না বলতে? যেই দল ১ মিনিটে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে পারে। কারা বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিতে পারেন। লজ্জা হয় না। লজ্জা হয় না প্রথম আলোর শামসুজ্জামানকে গ্রেপ্তার করতে।লজ্জা হয় না ২০১৮ সাল থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৬জন সাংবাদিককে গ্রেপ্তার করতে। কীসের প্রাচীনতম রাজনৈতিক দল। যে দলের অধীনে বাংলাদেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায়, যে দল গরিব মানুষকে একটা ডিম খাওয়াতে পারে না, যে দল এদেশের মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষমতা দিতে পারে না, তারা কীসের প্রাচীনতম রাজনৈতিক দল? এই কর্তৃত্ববাদ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা রাজপথে আছি।

তিনি বলেন, তাই আজ এই রোজার দিনে কষ্ট করেও আমরা সমবেত হয়েছি। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ইতিমধ্যে ১৭জন নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে, কীসের জন্য? চালের দাম, তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম কমাতে হবে। আমরা আপনার বিরুদ্ধে লড়াই করছি কারণ আপনি কবর থেকে ওঠে আসা মরা মানুষের ভোটে প্রধানমন্ত্রী। আপনি রাতের ভোটের প্রধানমন্ত্রী।

এসময় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা আক্তার হীরা, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩