ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক চাঁদ আটক

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ আটক থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সময় পুলিশের লঠিচার্জে অন্তত আহত ১০ জন হয়েছে বলে দাবি করেছে বিএনপি নেতারা।

পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীর অবস্থান কর্মসূচীর অনুমোদন ছিল দলীয় কার্যালয়ের সামনে ভূবন মোহন পার্কে। কিন্তু তারা অনুমদিত স্থানের বাইরে গিয়ে কর্মসূচী পালন করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ও বিএনপি নেতারা জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়ে পথ সভা শুরু করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুন অর রশিদ। পথসভা শুরুর পর পরই পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে গণকপাড়া মোড়ে আসলে সেখানে দ্বিতীয় দফায় লাঠিচার্জ করা হয়। এতে বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে দলীয় কর্যালয়ে চলে যায়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা জানায় বিএনপি নেতারা।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে অবস্থান কর্মসূচির আয়োজন করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক চাঁদ আটক

আপডেট সময় ০৬:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩