ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় খাবারে নিষিদ্ধ রং ব্যবহার করায়২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় খাবারে নিষিদ্ধ রংয়ের ব্যবহার ও বাসি খাবার অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণ করায় শহরের ইয়াম ইয়াম ট্রি নামক রেস্টুরেন্টের ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার বেলা ১২টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ঈদকে পুঁজি করে অধিক মুনাফা না করতে কাপড়ের মার্কেটে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেন।

জেলা ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের সহযোগিতায় শুক্রবার বেলা ১২টার দিকে অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের জলেশ্বরীতলায় ইয়াম ইমাম ট্রি রেস্টুরেন্টকে নিষিদ্ধ রং ব্যাবহার এবং বাসি খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ঈদকে পুঁজি করে অধিক মুনাফা না করতে জলেশ্বরীতলার বিভিন্ন ব্রান্ডের কাপড়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযানে বিভিন্ন কাপড়ের দোকান সমূহকে ন্যায্য মূল্যে কাপড় বিক্রয়, বিদেশী আমদানিকৃত কাপড়ে যথাযথ ঘোষণা প্রদান, ঈদকে পুঁজি করে অধিক মুনাফা না করতে সতর্ক করা হয়।

এছাড়াও সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ, হ্যান্ড মাইকিং করা এবং অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগীতা করেছে বলেও জানিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

বগুড়ায় খাবারে নিষিদ্ধ রং ব্যবহার করায়২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩