ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রমনা থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে দেখা যাচ্ছে, সম্পাদক মতিউর রহমানের পাশাপাশি এ মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও; যার বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলার তথ্য গতকাল পাওয়া গেছে।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, মামলার বাদী হলেন অ্যাডভোকেট আবদুল মালেক (মশিউর মালেক) গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে করা একটি প্রতিবেদন নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনটি করেছিলেন সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান। ওই প্রতিবেদন নিয়েই মামলা দুটি দায়ের করা হয়েছে।

বুধবার ভোর  ৪টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার সাভারের আশুলিয়ারভাড়া বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।পরিবার ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচয়ে সাভারের আশুলিয়ার ভাড়া বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

এরপর দীর্ঘ সময় শামসুজ্জামানকে আটক বা গ্রেপ্তারের কথা স্বীকার করছিল না সরকারের কোনো সংস্থা। তবে আজ সকালে তাকেরমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট সময় ১২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩