ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

জাহাজ থেকে বঙ্গোপসাগরে পড়ে চীনা নাবিক নিখোঁজ

চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান জাহাজ থেকে নিরাপত্তা মহড়ার সময় একটি লাইফবোট বঙ্গোপসাগরে পড়ে যায়। ওই লাইফবোটে থাকা ১৬ জনের মধ্যে ১৫ নাবিককে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন এক নাবিক।

আন্তর্জাতিক নিয়মানুযায়ী, জাহাজে থাকা লাইফবোট প্রতি মাসে পরীক্ষা করতে সাগরে নামাতে হয়। এরকম পরীক্ষা চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নাবিকের নাম ঝাং মিনইয়ান (৪২)। তিনি চীনের নাগরিক এবং এমভি ক্যাং হুয়ান জাহাজের প্রধান প্রকৌশলী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের আলফা অ্যাংকরেজে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরের দিন বুধবার দিবাগত রাত পর্যন্ত নিখোঁজ নাবিককে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করছে। যদিও তার জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌবাণিজ্য দপ্তর। তাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, নিয়মানুযায়ী পরীক্ষা করতে জাহাজ থেকে লাইফবোট সাগরে নামানো হচ্ছিল। দুর্ঘটনাবশত এটি সাগরে পড়ে যায়। এতে করে ওই লাইফবোটে থাকা ১৬ জনের মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা করা হয়। নিখোঁজ নাবিককে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। যদিও জীবিত পাওয়ার সম্ভাবনা কম। মরদেহ ভেসে উঠলে হয়তো পাওয়া যাবে।

তিনি আরও বলেন, লাইফবোটটি ফুল লোড ছিল। এ ধরনের পরীক্ষা করতে সাগরে নামানোর সময় ফুল লোড থাকা উচিত না। লাইফবোটে ১৬ জন ছিল, যেখানে ২-৩ জনের বেশি থাকা উচিত না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট

জাহাজ থেকে বঙ্গোপসাগরে পড়ে চীনা নাবিক নিখোঁজ

আপডেট সময় ১২:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩