ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইসিকে নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির হড়কা বান ও ভূমিধস নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠিত ভেড়ামারার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা, লাল পতাকা স্থাপন বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় উত্তর হাওলা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ অফিসে বসে বস্তা ভরে টাকা নেন প্রকৌশলী হাসান শওকত বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাখমুত দখলে ব্যর্থ রুশ বাহিনী, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

ইউক্রেনের ডনবাস প্রদেশের বাখমুত শহর দখলে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে রুশ বাহিনী—  এমনটাই দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বর্তমানে সেখানকার পরিস্থিতি ‘স্বাভাবিক হচ্ছে’ বলেও দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভেলারি ঝালুঝনি।

এ মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা দাবি করেছিলেন, বাখমুত দখলে এসে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছেন। তাদের তীব্র হামলা সত্ত্বেও ‘অসাধারণ প্রচেষ্টার’ মাধ্যমে বাখমুতে নিজেদের অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছেন ইউক্রেনের সেনারা।

সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের কোনো  সাফল্য না পাওয়ায় একটি জয় পেতে মুখিয়ে আছে রাশিয়া। এ কারণে বাখুমত দখল করতে চেয়েছিল তারা। যদিও পশ্চিমা বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে বাখমুতের গুরুত্ব কম। এটি দখল করতে পারলে একটি ‘প্রতীকি’ বিজয় পেত রুশ বাহিনী।

বাখমুতের সর্বশেষ অবস্থা সম্পর্কে এক ফেসবুক পোস্টে  ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেছেন, ‘যুদ্ধের সম্মুখভাগে ইউক্রেনের জন্য বাখমুতের দিকটি সবচেয়ে কঠিন…আমাদের সেনাদের অসাধার প্রচেষ্টার কারণে, আমরা সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারছি।’

ইউক্রেনের চিফ অব স্টাফের এ মন্তব্যের মাধ্যমে মূলত বাখমুতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ধারণা পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের স্থল সেনা কমান্ডার ওলেক্সান্ডার সারেস্কি দাবি করেন, বাখমুতে যুদ্ধরত রুশ সেনারা ‘ক্লান্ত’ হয়ে পড়েছে।

তিনি জানান, প্রচণ্ড ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও বাখমুত দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এতে করে তাদের শক্তি হ্রাস পাচ্ছে। এই সেনা কমান্ডার আরও জানান, রুশ বাহিনীর শক্তি হ্রাস পাওয়ার বিষয়টির সুবিধা তুলে নিয়ে বাখমুতে শিগগিরিই পাল্টা আক্রমণ চালাবেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাখমুত দখলে ব্যর্থ রুশ বাহিনী, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

আপডেট সময় ০১:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩