ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

সারা বিশ্বের মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি এবং বাইডেনের স্ত্রী জিল বাইডেনও।

স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তারা। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানদের ‘রমজান করিম’ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ইসলামিক পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সারা দেশ এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি এবং জিল আমাদের শুভকামনা জানাই। পবিত্র এই মাসটি রোজা, নিজেকে নতুন করে গড়ার, দাতব্য কাজ, ইবাদত এবং সমৃদ্ধির সময়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সারা বিশ্বের কষ্ট ও বিপর্যয়ের শিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। তার ভাষায়, ‘আমরা তুরস্ক এবং সিরিয়ার জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। কারণ সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে তারা অনেক প্রিয়জনকে হারিয়েছেন এবং পাকিস্তানের জনগণের পাশেও আমরা থাকব যারা গত বছরের বিধ্বংসী বন্যার পরে নিজেদের জীবন নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আজ বিশেষ করে, আমরা শান্তিপূর্ণভাবে ও উন্মুক্তভাবে আমাদের বিশ্বাসের অনুশীলন, প্রার্থনা এবং প্রচার করার সার্বজনীন মানবাধিকারের কথা স্মরণ করি। মার্কিন মিত্রদের সাথে নিয়ে চীনের উইঘুরসহ নিপীড়নের মুখোমুখি হওয়া মুসলিমদের সাথে একাত্মতা প্রকাশ করছে  যুক্তরাষ্ট্র। বার্মার (মিয়ানমার) রোহিঙ্গা এবং সারা বিশ্বে নিপীড়নের সম্মুখীন অন্যান্য মুসলিম সম্প্রদায়ের সঙ্গেও একাত্মতা প্রকাশ করছে ওয়াশিংটন।’

বাইডেন আরও বলেন, ‘রমজান পালনকারী আমার সহকর্মী আমেরিকান এবং সারা বিশ্বের মুসলমানদের সবাইকে ‘রমজান করিম’। আমরা আপনাদের সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করি।’

মূলত বুধবার গভীর রাতে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছে বিশ্বের কোটি কোটি মুসলমান।

এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। এতে করে বুধবার ৩০ দিন পূর্ণ হয় শাবান মাসের। আর বৃহস্পতিবার থেকে সৌদি আরব-সহ বিশ্বের বহু দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে।

রমজান মাসে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি (মৌলিক ধর্মীয় কর্তব্য)। পবিত্র এই মাসটি আত্ম-পরীক্ষার এবং ধর্মীয় একনিষ্ঠতা বৃদ্ধির সময়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য

সারা বিশ্বের মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

আপডেট সময় ১২:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩