ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে : মঈন খান এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ রংপুরের ঘটনায় উদ্বেগ, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’: জামায়াত আমির বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজ প্রণালিকে এবার ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৩ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই মানচিত্রের ছবি শেয়ার করেছেন তিনি।
এর আগে, গত ১৫ আগস্ট নিউইয়র্কে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, সামনে ইরান খুব বাজেভাবে হারতে যাচ্ছে এবং ইরানকে পরাজিত করার পর আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এটাই সত্য।

উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়। এই প্রণালির একপাশে অবস্থিত ইরান, আর অপরপাশে ওমান।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে হরমুজে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।

তারপর পাকিস্তানের মধ্যস্থতার ভিত্তিতে গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তি স্বাক্ষরের পর হরমুজ থেকে অবরোধ তুলে নেয় ইরান। ইরানের বন্দরগুলো থেকেও প্রহরা তুলে নেয় মার্কিন নৌবাহিনী।

কিন্তু, ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে বের হয়ে যায় ইরান এবং হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করে। এখনও সেই অবরোধ অবস্থা চলছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ এ বাণিজ্যপথের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতার জন্য আলোচনা হয়েছে ইরান ও ওমানের মধ্যে। গত ১৫ আগস্ট ইরান জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে কারিগরি আলোচনার পর হরমুজ প্রণালীর জন্য একটি নৌপথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে তারা। এ পরিস্থিতিতে ইরানকে একের পর এক হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে : মঈন খান

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

আপডেট সময় ১২:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬