ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে : মঈন খান এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ রংপুরের ঘটনায় উদ্বেগ, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’: জামায়াত আমির বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাকিয়া বেগম (৪৮) নামে এক নারীকে ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকিয়া বেগম শুশুন্ডা উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুশুন্ডা উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে পুরাতন বাজার-বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে মুরাদনগর পাকা সড়কের উত্তর পাশে রফিকের বাড়ির বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় জাকিয়া বেগমকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জাকিয়া বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়রা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।

এঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত মুরাদনগর গড়তে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে : মঈন খান

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬