ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ সাইদ আহমেদ আসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাইদ আহমেদ আসলাম বলেন, “স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে। কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”সবার আগে বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশীদ শিকদার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিঠু সওদাগর, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজী, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন, মহিলাদলের নেতৃবৃন্দ এবং বিলাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহ আলম আকন। সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রুবেল বেপারী।
এ সময় জাজিরা পৌরসভা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬