ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নিষেধাজ্ঞায় আটকে পড়া ৪০ ইরানি নাবিক শ্রীলঙ্কায় সেনা মোতায়েনসহ জামায়াতের একাধিক দাবি ইসিতে সাংবাদিককে হুমকি, গ্রামের বাড়িতে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শৃঙ্খলা বজায় রাখতে চেইন অব কমান্ড মানার নির্দেশ ডিজির ময়মনসিংহে জমি নিয়ে জাল দলিলের অভিযোগ, মালিকানা নিয়ে আইনি বিরোধ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মাসে ৬০ লাখ টাকা ভাড়া পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি, যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের ময়মনসিংহে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন সৌদি থেকে দেড় কেজি সোনার চুড়ি নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে আটক নোয়াখালীর শরীফ

যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি

যৌতুক নিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের পর ঢাকার সিএমএম আদালতের সামনে মামলার আসামি আবির ইবনে হারুন ও আইনজীবী মেহেদী হাসানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এসময় বাদী ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মো. মোস্তাফিজুর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের পর আসামিকে নিয়ে তার আইনজীবী আদালত থেকে বের হয়ে যাবার সময় বাদীনির বাবা হুমায়ুন কবির ও বাদীনির মামা মো. আশরাফুল আলম খানের নের্তৃত্বে ২০ বা ২৫ জন বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা করে বলে জানান প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, আগে থেকে ওৎ পেতে থাকা বহিরাগতরা আসামি ও তার আইনজীবীকে বেধরক ভাবে মারধর করেন এবং আইনজীবীর পোষাক ছিড়ে ফেলেন। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এবং আইনজীবীরা এগিয়ে এলে বহিরাগত কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হন। আর কয়েকজনকে আটক করেন আইনজীবীরা। এরপর তাদের আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হয়। তারপর মুচলেখা দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এদিকে আহত আইনজীবী ও আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী আইনজীবী মেহেদী হাসান বলেন, আমাকে অযথা মেরেছে। বাদীপক্ষের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্পর্ক আছে। তাই মারধরের পরও আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি। আমি দ্রুত আইনজীবী সুরক্ষা আইন চাই।

যৌতুক মামলার অভিযোগ থেকে জানা গেছে, বাদীনির কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন আসামি। যৌতুকের টাকা না দিলে বাদীনিকে বাসায় নেবে না বলে জানায় আসামি। এ অভিযোগে গত ৫ এপ্রিল আসামির বিরুদ্ধে মামলা করে বাদী।

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান বলেন, আইনজীবীর বিষয়টি নিয়ে ইতোমধ্যে সমাধান হয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞায় আটকে পড়া ৪০ ইরানি নাবিক শ্রীলঙ্কায়

যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি

আপডেট সময় ০১:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬