ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন

হজযাত্রীদের জন্য তৈরি করা হয়েছে স্বাস্থ্য নির্দেশিকা

২০২৩ সালের হজযাত্রীদের জন্য হজে যাওয়ার আগে করণীয় বিষয় এবং হজব্রত পালনে সৌদি আরবে অবস্থানকালীন সময়ে স্বাস্থ্য সেবা সংক্রান্ত ‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’ প্রস্তুত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

প্রস্তুত করাহজ স্বাস্থ্য নির্দেশিকায় সৌদি আরবে অবস্থানকালীন হজযাত্রীদের স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা, হজ পালনের সময় হাজিদের ভোগান্তি দূর করা, হজের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া, যেমন-হজের আগে চূড়ান্ত মেডিকেল চেকআপ, প্রয়োজনীয় ওষুধের তালিকা এবং মেডিকেল সেন্টার ব্যবহারে হজযাত্রীদের করণীয় বিষয় উল্লেখ করা হয়েছে।

‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’টি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট, ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালক এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যালয়ে পাওয়া যাবে।

এদিকে সোমবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। ফলে হজে যেতে বয়সের বাধা থাকছে না।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ্ব) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

হজযাত্রীদের জন্য তৈরি করা হয়েছে স্বাস্থ্য নির্দেশিকা

আপডেট সময় ১২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩