ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

কারাবন্দিকে নিয়ে শপিংমলে বেড়াতে গেল ৪ পুলিশ

বিচারাধীন এক কারাবন্দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল হাসপাতালে। দায়িত্বে ছিলেন চার পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফেরার পথে বন্দিকে নিয়ে শপিংমলে যান ওই পুলিশ সদস্যরা। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ভারতের লখনউ শহরের এ ঘটনায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাময়িকভাবে তাদের বরখাস্তও করা হয়েছে।

মূলত, অস্ত্র আইনে গ্রেপ্তার হন ঋষভ রাই নামের একজন। গত বছরের জুন মাস থেকে কারাবন্দি তিনি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন ঋষভ। সে কারণেই আদালতের নির্দেশে গত ৭ মার্চ তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয় স্বাস্থ্য পরীক্ষার জন্যে। সেই দায়িত্ব দেওয়া হয় চার পুলিশ সদস্য এস আই রামসেবক, কনস্টেবল অনুজ ধামা, নীতিন রানা ও রামচন্দ্র প্রজাপতিকে।

অভিযোগ, হাসপাতাল থেকে ফেরার পথে পুলিশ সদস্যরা আসামিকে সঙ্গে নিয়েই একটি শপিংমলে ঢোকেন। শপিংমলে আসামি ও সঙ্গী চার পুলিশ সদস্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নজরে আসে লখনউ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অস্বস্তিতে পড়ে দ্রুত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপরই আটক করা হয় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের। তদন্ত চলাকালে তারা কাজে যোগ দিতে পারবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

কারাবন্দিকে নিয়ে শপিংমলে বেড়াতে গেল ৪ পুলিশ

আপডেট সময় ১২:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩