ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

তনু হত্যাকাণ্ডের ৭ বছর

কুমিল্লা জেলা শহরের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হচ্ছে আজ ২০ মার্চ। এই সাত বছরেও তনুকে ধর্ষণের পর হত্যার সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। 

২০১৬ সালের ২০ মার্চ প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। ওইদিন রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাওয়ার হাউজের অদূরে ঝোপের ভেতর তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলাটি পরবর্তীতে কুমিল্লা ডিবি পুলিশ, সিআইডি, কুমিল্লা পিবিআই ও সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে সেন্ট্রাল পিবিআইতে হস্তান্তর করা হয়।

তনুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামে মিলাদ মাহফিল হয়েছে। গ্রামের দুটি মাদ্রাসায় তার জন্য দোয়া করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির

তনু হত্যাকাণ্ডের ৭ বছর

আপডেট সময় ১২:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩