ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

ফেসবুকে ফিরলেন ট্রাম্প, লিখলেন ‘আই অ্যাম ব্যাক’

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার পর প্রথমবারের মতো ফেসবুকে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই পোস্টে তিনি লিখেছেন- আমি ফিরেছি।  

২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নতুন পোস্টের সঙ্গে ১২ সেকেন্ডের একটি ভিডিও জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিওর সঙ্গে সব বড় অক্ষরে তিনি লিখেছেন ‘আই অ্যাম ব্যাক।’

ইউটিউবও জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে রেসট্রিকশন তুলে নিচ্ছে।

২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করার সময় ফেসবুকের বক্তব্য ছিল, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন।

তবে ট্রাম্প দাবি করেছিলেন, ফেসবুকের এই পদক্ষেপ সেই কোটি কোটি মানুষকে অপমান করা, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।

ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টুইচ এবং আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন।  এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

ফেসবুকে ফিরলেন ট্রাম্প, লিখলেন ‘আই অ্যাম ব্যাক’

আপডেট সময় ১২:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩