ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

শতাধিক ইউপি-উপজেলা-পৌরসভায় চলছে ভোটগ্রহণ

স্থানীয় পর্যায়ে একযোগে শতাধিক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা যায়, ৪৬টি ইউপিতে সাধারণ, ৭০টি ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপনির্বাচন, তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ ও দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৪৬ ইউপিতে সাধারণ নির্বাচন

সিলেটের ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ; সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার; মেহেরপুরের সদরের আমদহ; গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর; বরগুনার তালতলীর শারিকখালী; পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ; চুয়াডাঙ্গার জীবননগরের উথলী, কেডিকে, মনোহরপুর, বাঁকা, হাসাদহ ও রায়পুর; আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস; টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী; গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী; নরসিংদী সদরের মহিষাশুড়া ও নুরালাপুর; ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল, আলিয়াবাদ, ডিক্রীরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী ও গেরদা; কুমিল্লার বরুড়ার শিলমুড়ি (দক্ষিণ) ও শিলমুড়ি (উত্তর); দাউদকান্দির বারপাড়া; লক্ষ্মীপুরের রামগতির চর আলগী এবং চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম।

উপজেলা

কুমিল্লার লালমাই উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর চট্টগ্রামের বোয়ালখালী ও বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এদিন ভোটের তারিখ নির্ধারিত থাকলেও পিরোজপুরের নাজিরপুর, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও নরসিংদীর রায়পুরায় চেয়ারম্যান পদের উপনির্বাচনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই তিন উপজেলায় ভোট করার প্রয়োজন হচ্ছে না।

পৌরসভা 

চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া নয়টি পৌরসভায় মেয়র ও অন্যান্য পদে ভোট হওয়ার কথা থাকলেও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় মেয়র পদে এবং ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও মাদারীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ছয়টিতে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর, রংপুরের বদরগঞ্জের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর, ঠাকুরগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শতাধিক ইউপি-উপজেলা-পৌরসভায় চলছে ভোটগ্রহণ

আপডেট সময় ১১:২৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩