ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

উড়তে উড়তে ভেঙে পড়ল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান

আকাশে উড্ডয়নরত অবস্থায় বিধ্বস্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধবিমান। বুধবার (১২ অক্টোবর) দেশটির গোয়া উপকূলে নিয়মিত উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে এটি ভেঙে পড়ে।

অবশ্য যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও এর পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করা হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধবিমানটি মিগ-২৯কে মডেলের এবং ২০১৯ সাল থেকে এই মডেলের বিমানের এটি চতুর্থ দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ডকে (বিওআই) নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিটিভি বলছে, নিয়মিত উড্ডয়ন শেষে বিমানটি ঘাঁটিতে ফেরার সময় বিধ্বস্ত হয়। মূলত গোয়া উপকূলের কাছে সমুদ্রের ওপর দিয়ে ঘাঁটিতে ফেরার সময় হঠাৎ যুদ্ধবিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর জেরে বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদেই বিমান থেকে বেরিয়ে আসায় কোনো প্রাণহানি ঘটেনি। পরে তল্লাশি শুরু হলে উদ্ধারকারী দল ওই পাইলটকে খুঁজে পায়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এর আগে ২০২০ সালের নভেম্বরে ভারতে মিগ-২৯কে মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর সেটির ফাইটার পাইলট মারা যান। ঘটনার পরপরই একজন পাইলটকে উদ্ধার করা হলেও দুর্ঘটনার ১১ দিন পর কমান্ডার নিশান্ত সিং নামে আরেক পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়।

একই বছর ফেব্রুয়ারিতে পাখির আঘাতে আরেকটি মিগ-২৯কে বিধ্বস্ত হয়। এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে আরেকটি মিগ-২৯কে প্রশিক্ষক বিমান গোয়ার একটি গ্রামের বাইরে বিধ্বস্ত হয়। তবে সেই ঘটনায় দুই পাইলটই নিরাপদে বের আসতে পেরেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

উড়তে উড়তে ভেঙে পড়ল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান

আপডেট সময় ০৩:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২