ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন

টেকনাফে বিয়েবাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ নববধূর গহনা লুট

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নববধূর গহনা ও টাকাসহ মালামাল লুুট করে নিয়ে গেছে।

সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলা বাহারছড়া হলবনিয়া এলাকার ছালামের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়ার হলবনিয়ায় ছালামের বিয়ে বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূর তিন ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় অর্ধলাখ টাকাও নিয়ে যায় তারা।

বাহারছড়া ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) মছিউর বলেন, ডাকাতির ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে হাজির হই। ডাকাতদের টার্গেট ছিল বিয়ে বাড়ির স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করা। তারা অস্ত্রের মুখে জিম্মি করে নববধূর স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে।

ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, তদন্ত করে আসামিদের আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ

টেকনাফে বিয়েবাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ নববধূর গহনা লুট

আপডেট সময় ১১:১৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩