সংবাদ শিরোনাম ::
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল প্রতিভা নয়, প্রভাবের জয়? নতুনকুঁড়ি স্পোর্টস বাছাইয়ে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট

আ.লীগের জনপ্রিয়তা দেখে দিশেহারা বিএনপি : আবদুস সবুর

জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে বিএনপি দিশেহারা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। 

শনিবার (১১ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্তঃজেলা বাস টার্মিনাল মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ শান্তি সমাবেশের আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।

আবদুস সবুর বলেন, সামনে নির্বাচন আসছে। আওয়ামী লীগের জনপ্রিয়তায় দিশেহারা হয়ে গেছে বিএনপি। পদযাত্রার নামে, বিক্ষোভের নামে অশান্তি তৈরি করার পায়তারা করছে। তাই আগামী নির্বাচনে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। পাশাপাশি বিএনপিকে কঠোরভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, দেশের যে দিকেই তাকাবেন সেই দিকেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন দেখতে পাবেন। যা বিএনপি কল্পনাও করতে পারেনি তা বাস্তব করেছেন শেখ হাসিনা। কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল, পদ্মার বুকে সেতু, ঢাকা শহরে মেট্রোরেল, র‍্যাপিড পাস, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ একমাত্র শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও শান্তির নির্ভরযোগ্য ঠিকানা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বিএনপি দেশবাসীকে কী দিয়েছিল দেশবাসী তা জানে। ওই সময়ের পত্র-পত্রিকাগুলো পড়লেই বোঝা যায় দেশ কতটা দুঃসময়ের মধ্য দিয়ে গিয়েছিল। সেসময় ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা, হাওয়া ভবনের সিন্ডিকেট, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বিদ্যুতের খাম্বা নিয়ে ব্যবসা, অগ্নিসন্ত্রাস কোনো কিছুই দেশের মানুষ ভুলে যায়নি। ভুলে যায়নি মা-ছেলের ক্ষমতা টানাটানির কথাও।

নির্বাচনকে সামনে রেখে বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে আবদুস সবুর বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস দেশের মানুষ ভোলেনি। বিএনপি অগ্নিসন্ত্রাস করেছে শুধুমাত্র ক্ষমতার লোভে। এবার কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দেশের মানুষ চুপচাপ বসে থাকবে না।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন। সঞ্চালনা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আ.লীগের জনপ্রিয়তা দেখে দিশেহারা বিএনপি : আবদুস সবুর

আপডেট সময় ০৩:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩