ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

বিএনপির ১ ঘণ্টার মানববন্ধন শুরু

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ও সারাদেশে ১ ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পালিত হচ্ছে।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। যা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের একপাশে লাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা। এতে অংশ নিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

এদিকে সারাদেশের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডাতেও এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপির পাশাপাশি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও এই কর্মসূচি পালন করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

বিএনপির ১ ঘণ্টার মানববন্ধন শুরু

আপডেট সময় ০২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩