ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩

বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বগুড়া পুলিশ লাইন্স মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম।

এরপর বিকাল সাড়ে পাঁচটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৮৪টি ইভেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসপি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বগুড়া জেলার মধ্যে সহশিক্ষা কার্যক্রমে অনবদ্য ভুমিকা পালন করে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের মেলে ধরেছে ফুটবল, ক্রিকেটসহ সকল সহশিক্ষা কার্যক্রমে। যা সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠায়। পড়াশোনার পাশাপাশি মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে সহশিক্ষার বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে, মধ্যম আয়ের দেশের সারিতে এখন। আমাদের এখনকার শিক্ষার্থীরা আগামীতে এদেশের হাল ধরবে। তারা দেশকে বিশে^র উন্নত দেশগুলোর কাতারে নিয়ে দাঁড় করাবে আজকের এই উন্নয়নশীল বাংলাদেশকে। দেশের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটেছে। তাই সকল শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩