ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

কুমিল্লা পদুয়ার বাজারে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরহী কিশোরী নিহত

চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এক প্রবাসী কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার ইউটার্ণ এলাকায় এ ঘটনা ঘটে। ১৭ বছর বয়সী নিহত জাহানারা আক্তার সৌদি আরবে পরিবারের সঙ্গে থাকতেন। নোয়াখালীর বেগমগঞ্জে দাদাবাড়িতে প্রাইভেটকারযোগে বেড়াতে যাচ্ছিলেন নিহতের পরিবার।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন স্ব-পরিবারে সৌদি আরবে ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে বলে গতকাল রাতে বিমানে বাংলাদেশে আসেন তারা। রাতেই বাড়ি ফেরার জন্য প্রাইভেটকারে রওনা দেন।

ভোর সাড়ে ৪টার দিকে পদুয়ায় বাজার ইউটার্ণে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন আহত হন৷ তাদেরকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাক চালক পলাতক। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা পদুয়ার বাজারে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরহী কিশোরী নিহত

আপডেট সময় ০৪:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩