ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ হয়ে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই নারীর নাম সুখী আক্তার(২৫)। তার শরীরের ৯৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন। তিনি বলেন, ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় আমাদের এখানে পাঁচজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে সুখী আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো চারজন চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল (রোববার) দুপুর একটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুন ধরে যায়। এ ঘটনায় পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এ ঘটনায় দগ্ধরা হলেন— মো. আল-আমিন (৩০), সুখী আক্তার (২৫), মো. রফিক (৩৫), আলেয়া বেগম (৬৫) ও মো. জামাল উদ্দিন (৪৫)। এর মধ্যে সুখী আক্তারের মৃত্যু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ হয়ে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩