১৯ ফেব্রুয়ারি-২০২৫ (বুধবার) বিকাল ৩ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই মেলাও চলছে উপজেলা চত্বরে। এই বইমেলা গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কর্মসূচি টি বাংলাদেশের ৬৪টি জেলার জেলা শহর সহ জেলার অন্য একটি উপজেলা শহরে আয়োজিত হচ্ছে। এই বইমেলার আয়োজন সহযোগী হিসেবে সহযোগিতা করছে Metlife Foundation. স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করছে উপজেলা প্রশাসন। আর চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে আগামী কাল বিকাল ৩ টায়। চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব, ব্যারিস্টার সজীব আহমেদ।
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন
-
শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় ০৭:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৯৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























