ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জন্ম নিবন্ধন জালিয়াতি: তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিককে জন্ম নিবন্ধন প্রদান করার দায়ে একজনকে চাকরিচ্যুত ও অপর একজনকে সাময়িক বরখাস্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন মেয়র। 

এ বিষয়ে ডিএনসিসির অঞ্চল ৩ এর নির্বাহী কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে অভিযোগ তদন্ত করে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে বিষয়টি জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিএনসিসির অঞ্চল ৩ ও অঞ্চল ৯-এর অতিরিক্ত দায়িত্ব পালনকারী স্বাস্থ্য শাখার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (মূল পদ সহকারী সার্জন) ডা. আজিজুন নেছার বিরুদ্ধে উজবেকিস্তানে জন্মগ্রহণকারী রাশিয়ান বংশোদ্ভূত বাবা-মায়ের ঔরসজাত সন্তান এলিনা তৌহিদের জন্ম নিবন্ধন প্রদান করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে অনুরোধ জানানো হয়েছে।

এ অবস্থায় অভিযোগের বিষয়ে তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছেন ডিএনসিসির সচিব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

জন্ম নিবন্ধন জালিয়াতি: তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

আপডেট সময় ০২:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩