ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যালয়কে লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিএনপির কর্মসূচী ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলের নেতারা অভিযোগ করেছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তবে এ সময় কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না৷জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, শান্তি সমাবেশের নামে দেশব্যপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেয়ার জন্যই আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে।

সম্প্রতি সরকারের পদত্যাগসহ নানা দাবীতে রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। আমরা আশঙ্কা করছি নাটোরের কর্মসূচি পন্ড করতে আজ এ ধরনের ঘটনা ঘটাতে পারে তারা। তবে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই তারা নিজেরাই এ বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে। আমাদের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করার প্রস্ততি নিচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, শজরে দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০২:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩